বিজ্ঞানের মাধ্যমে জীবনমান উন্নয়ন

লগইন | নিবন্ধন করুন

ক্লিনিক্যাল রিসার্চ

› সমাধান › ক্লিনিক্যাল রিসার্চ

রোগীর উন্নত সেবার পথে।

ক্লিনিক্যাল রিসার্চ বলতে মানবদেহের রোগ বোঝার এবং সে সম্পর্কে জ্ঞান বাড়ানোর জন্য পরিচালিত সমস্ত গবেষণা বা অধ্যয়নকে বোঝায়। এটি রোগীর উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ডায়াগনস্টিক পদ্ধতি এবং রোগ সনাক্ত, নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধের উন্নত উপায় বা মেডিকেল ডিভাইস উদ্ভাবনে সাহায্য করে।

ক্লিনিক্যাল রিসার্চের প্রধানত 2টি ধরন রয়েছে: পর্যবেক্ষণমূলক অধ্যয়ন (যার মধ্যে প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন অন্তর্ভুক্ত) এবং ইন্টারভেনশনাল অধ্যয়ন (বা ক্লিনিক্যাল ট্রায়াল)। পর্যবেক্ষণমূলক অধ্যয়ন স্বাস্থ্য তথ্য সংগ্রহের মাধ্যমে সময়ের সাথে সাথে রোগ এবং এর অগ্রগতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে। অন্যদিকে নতুন ওষুধ বা চিকিৎসা নিরাপদ ও কার্যকর কিনা তা নির্ধারণের জন্য ইন্টারভেনশনাল অধ্যয়ন করা হয়। এটি কোনো অসুস্থতার প্রেক্ষিতে একটি নতুন ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা বা বিদ্যমান (পরিচিত) চিকিৎসা ব্যবহারের নতুন উপায়ের বৈজ্ঞানিক প্রমাণ সরবরাহ করে।